- বাড়িতে এসে এনার্জি অডিট
- মেইন বোর্ডে বিদ্যুৎ মাপার মিটার
- ৩০ দিনের বাংলা WhatsApp রিপোর্ট
- লিখিত সাশ্রয় পরিকল্পনা
বিল কমবে,
জীবন হবে সহজ।
ফোন থেকেই লাইট, ফ্যান, এসি আর পানির মোটর চালান। গ্যাস বা দরজায় কিছু হলে সাথে সাথে খবর পান। মাস শেষে বিদ্যুৎ বিলও কম আসুক। আমরা বাড়িতে এসে বসিয়ে দিই, বাংলায় শিখিয়ে দিই।
আমাকে ফোন করুন · নিজে ফোন করুন: ০১৭১৯-৬৪৮৯৫৭
আমাদের লক্ষ্য আপনার বিল অন্তত ২০% কমানো।
সবুজ বিন্দুতে চাপুন — কোথায় কী বসে, কী করে।
- পানির মোটর কন্ট্রোল ও ট্যাংক সেন্সর — ছাদের ট্যাংক ভরলে মোটর নিজে বন্ধ — পানি উপচে পড়ে না।
- এসি কন্ট্রোলার — খালি ঘরে এসি চলে না; রাতে ঠিক সময়ে নিজে বন্ধ, ফ্যান চালু।
- মোশন সেন্সর ও রাতের আলো — রাতে নড়াচড়া টের পেলে পথের হালকা আলো নিজে জ্বলে।
- গ্যাস সেন্সর — রান্নাঘরে গ্যাস ধরা পড়লে বাড়িতে সাইরেন, সবার ফোনে সতর্কবার্তা।
- দরজা সেন্সর — মূল দরজা খুললেই ফোনে খবর — বাচ্চা ফিরল কিনা জানবেন।
- বিদ্যুৎ মাপার মিটার (মেইন বোর্ডে) — কোন দিন কত ইউনিট গেল, মাস শেষে কত হতে পারে — প্রতিদিন বাংলায়।
- স্মার্ট সুইচ — দেয়ালের সুইচ আগের মতোই চলে — সাথে ফোন থেকেও, আর এক চাপে সব বন্ধ।
- ভয়েস স্পিকার (ঐচ্ছিক) — মুখে বললেই লাইট-ফ্যান চলে — আপাতত সহজ ইংরেজি কমান্ডে।
আপনি কে?
বাচ্চা বাসায় ফিরলে খবর, চুলা নিয়ে দুশ্চিন্তা নেই, বেরোনোর সময় এক চাপে সব বন্ধ।
পরিবারের জন্য দেখুন →স্মার্ট হোম মানে কী?
তিনটি কথায় পুরোটা।
- ছোট একটা যন্ত্র বসেআপনার সুইচবোর্ডে, এসির পাশে বা মোটরের লাইনে। দেয়াল ভাঙতে হয় না, পুরনো সুইচ আগের মতোই চলে।
- ফোন থেকে চলে, নিজে নিজেও চলেঘরে থাকুন বা বাইরে। সময় ঠিক করে দিলে নিজেই চালু-বন্ধ হয়।
- কিছু হলে খবর আসেগ্যাসের গন্ধ, দরজা খোলা, বিল বেড়ে যাওয়া — বাংলায়, আপনার ফোনে।
অডিও · ভিডিও শিগগির
স্মার্ট হোম কী — ৬০ সেকেন্ডে- ১ · ছোট একটা যন্ত্র বসে
- ২ · ফোন থেকে চলে, নিজে নিজেও চলে
- ৩ · কিছু হলে খবর আসে
অডিও · ভিডিও শিগগির
নব্য স্মার্ট হোম — বিল কমবে, জীবন হবে সহজ- ধাপ ১ · বিদ্যুৎ চেকআপ
- ধাপ ২ · ইনস্টল ও শেখানো
- লক্ষ্য: বিল অন্তত ২০% কম
একটা দিন নব্যর সাথে উদাহরণ
- ভোর ৫:৩০পানির মোটর নিজে চালু — ট্যাংক ভরলে নিজে বন্ধ।
- সকাল ৮:০০“বাইরে যাচ্ছি” — এক চাপে সব লাইট-ফ্যান বন্ধ।
- দুপুর ১:৩০বাচ্চা স্কুল থেকে ফিরে দরজা খুলল — মায়ের ফোনে খবর।
- বিকেল ৪:০০অফিস থেকেই দেখলেন, ইস্ত্রির লাইন বন্ধ আছে।
- সন্ধ্যা ৬:০০বারান্দার বাতি নিজে জ্বলল।
- রাত ৮:১২রান্নাঘরে গ্যাস ধরা পড়ল — বাড়িতে সাইরেন, সবার ফোনে সতর্কবার্তা।
- রাত ১০:০০WhatsApp-এ আজকের বিদ্যুৎ রিপোর্ট।
- রাত ৩:০০শোবার ঘরের এসি নিজে বন্ধ, ফ্যান চালু।
অডিও · ভিডিও শিগগির
একটা দিন নব্যর সাথে- ভোর ৫:৩০ থেকে রাত ৩:০০ — এক পরিবার, এক দিন (উদাহরণ)
- রাত ৮:১২ · গ্যাস শনাক্ত
- রাত ১০:০০ · আজকের রিপোর্ট
চারটি দিক, এক সমাধান
প্রতিদিন রাতে, বাংলায়, আপনার WhatsApp-এ
আজ কত ইউনিট গেল, মাস শেষে কত হতে পারে, আর ইউনিটের পরের ধাপে ওঠার আগেই সতর্কবার্তা — বিদ্যুৎ মাপার মিটার বসানো থাকলে।
নমুনা রিপোর্ট দেখুনএই সমস্যাগুলো চেনা লাগে?
তিন ধাপে কাজ শেষ
- ধাপ ১চেকআপ
টেকনিশিয়ান বাড়িতে এসে বিল, এসি, পাম্প, মেইন বোর্ড দেখে লিখিত পরামর্শ দেন।
- ধাপ ২ইনস্টল ও শেখানো
দরকারি যন্ত্রগুলো বসাই, পরিবারের সবাইকে হাতে-কলমে ব্যবহার শিখিয়ে দিই।
- ধাপ ৩নব্য কেয়ার
সতর্কবার্তা, দরকারে সাপোর্ট — আর বিদ্যুৎ মাপার মিটার থাকলে প্রতিদিন বাংলায় WhatsApp রিপোর্ট ও মাস শেষে সাশ্রয়ের হিসাব।
প্রয়োজন বুঝে প্যাকেজ
- বিদ্যুৎ মাপার মিটার
- প্রতিটি এসি-তে কন্ট্রোলার
- পানির পাম্প নিজে নিজে চালু-বন্ধ
- গিজার ও বড় লোড টাইমার
- নব্য হাব (বাড়ির ছোট নিয়ন্ত্রণ-বাক্স)
- দৈনিক রিপোর্ট, আর ইউনিটের পরের ধাপে ওঠার আগেই সতর্কবার্তা
- গ্যাস ও ধোঁয়া ডিটেক্টর
- দরজা/জানালা ও মোশন সেন্সর
- স্মার্ট লক/ডোরবেল ও সাইরেন
- পরিবারের সবার কাছে WhatsApp এলার্ট
- বিদ্যুৎ মাপার মিটার
- এসি, লাইট, সাইনবোর্ডের সময়সূচি
- বন্ধের পর চালু থাকলে মালিকের ফোনে এলার্ট
- দরজা সেন্সর
আমরা কাছেই আছি
দুবাই থেকেই দেখুন, বাবা-মায়ের বাড়ি ঠিক আছে কিনা
- গ্যাস বা ধোঁয়া হলে আপনার ফোনেও সতর্কবার্তা
- বাবা-মা ও আপনি — একই WhatsApp রিপোর্ট
- বিদেশ থেকে ব্যাংক ট্রান্সফার, বা দেশে পরিবারের কেউ bKash/Nagad-এ পেমেন্ট
দোকান বন্ধ, এসিও বন্ধ
বাণিজ্যিক বিদ্যুতে প্রথম ইউনিট থেকেই ৳১৫.৩৬। বন্ধের পর চালু থাকা এসি-লাইট-সাইনবোর্ড ধরতে সময়সূচি আর মালিকের ফোনে সতর্কবার্তা।
মাঝরাতে মাঠে যেতে হবে না
সেচের মোটর ফোন থেকে চালু-বন্ধ, সময় বেঁধে সেচ, বিদ্যুৎ এলে খবর। পাইলট পর্যায়ে — আগ্রহীদের নাম নিচ্ছি।
নম্বরটা দিন, আমরাই ফোন করব
২৪ ঘণ্টার মধ্যে ফোন করি। কিনতেই হবে, এমন নয় — আগে কথা বলুন।
সাধারণ প্রশ্ন
২০% কমবে — এটা কি নিশ্চিত?
না। ২০% আমাদের লক্ষ্য, নিশ্চয়তা নয়। চেকআপের পর আপনার বাড়ির জন্য আলাদা অনুমান দিই, আর প্রতি মাসে গত বছরের একই মাসের সাথে মিলিয়ে আসল সাশ্রয় দেখাই।
চেকআপে কী হয়?
টেকনিশিয়ান আপনার বিল, এসি, পাম্প, গিজার আর মেইন বোর্ড দেখেন, তারপর লিখিত পরামর্শ ও কোটেশন দেন।
দাম কত?
বাড়ি আর প্রয়োজন অনুযায়ী আলাদা। চেকআপের পর লিখিত কোটেশন পাবেন।
স্মার্ট হোম করতে কি পুরো বাড়ির তার বদলাতে হয়?
না। বেশিরভাগ যন্ত্র আপনার বর্তমান সুইচবোর্ড বা লাইনেই বসে। চেকআপে ওয়্যারিং দেখে আগেই জানিয়ে দিই কোথায় কী লাগবে।
আমি স্মার্টফোন খুব একটা বুঝি না। পারব?
পারবেন। দেয়ালের সুইচ আগের মতোই চলে; বাকিটা নিজে নিজে হয়। ইনস্টলের দিন বাড়ির সবাইকে শিখিয়ে দিই।
ভাড়া বাসায় লাগানো যাবে?
যাবে। দেয়াল না ভেঙে বসে আর খুলে নেওয়া যায় — এমন ডিভাইস দিয়ে সাজাই।
যন্ত্র নষ্ট হলে?
একটাই নম্বর — আমাদের। ওয়ারেন্টি ও নব্য কেয়ারের নিয়ম অনুযায়ী দেখি। ওয়ারেন্টি দেখুন →
নীলফামারী-সৈয়দপুর-রংপুরের বাইরে?
বাড়িতে গিয়ে সেবা আপাতত এই তিন এলাকায়। অন্য জেলায় ডিভাইস পাঠানো ও ফোনে সেটআপ-সহায়তা — WhatsApp-এ জিজ্ঞেস করুন।
Google Home বা Alexa দিয়ে চলবে?
চলবে — সহজ ইংরেজি কমান্ডে। বিস্তারিত ভয়েস কন্ট্রোল পেজে। ভয়েস কন্ট্রোল দেখুন →