গ্যাজেট নয়, বিল দেখে শুরু
নব্য স্মার্ট হোম বাড়ি ও দোকানের বিদ্যুৎ বিল দেখে সমাধান ডিজাইন করে, ইনস্টল করে, এক প্ল্যাটফর্মে যুক্ত করে — আর প্রতি মাসে বাংলায় WhatsApp-এ জানায় কত বিদ্যুৎ ও টাকা বাঁচল।
আমাদের গল্প
উত্তরবঙ্গের অনেক পরিবারে গরমে বিল হঠাৎ লাফ দেয় — বিশেষ করে ৪০০ ইউনিট পার হলে, যখন প্রতি ইউনিটের দাম ৳৯.৬২ থেকে ৳১৫.০১ হয়ে যায়। অথচ কোন যন্ত্রে কত খরচ, বেশিরভাগ মানুষ জানেন না। বাজারে স্মার্ট গ্যাজেট আছে, কিন্তু কে বসাবে, কে শেখাবে, কাজ না করলে কে দেখবে — সেই দায়িত্ব কেউ নেয় না।
তাই আমরা উল্টো দিক থেকে শুরু করি: আগে আপনার বিল আর বাড়ি দেখি, তারপর ঠিক যেটুকু দরকার সেটুকু বসাই, আর পরে প্রতিদিন বাংলায় জানাই কী হচ্ছে।
লক্ষ্য ও ভিশন
ভিশন
প্রতিটি মধ্যবিত্ত বাড়ি ও ছোট ব্যবসায় স্মার্ট প্রযুক্তি — সাশ্রয়ী, সহজ ও বিশ্বাসযোগ্য।মিশন
বিল-প্রথম পদ্ধতিতে অপচয় কমানো, পরিবারের নিরাপত্তা বাড়ানো, আর স্মার্ট হোমকে “দায়িত্ব নিয়ে চালানো” সেবায় রূপ দেওয়া।আমাদের লক্ষ্য আপনার বিদ্যুৎ বিল অন্তত ২০% কমানো — এটা লক্ষ্য, নিশ্চয়তা নয়। আপনার বাড়িতে কতটা সম্ভব, তা চেকআপে মেপে জানাই।
আমাদের তিন প্রতিশ্রুতি
১
বিল-প্রথমআপনার বিল দেখে কথা শুরু করি, গ্যাজেট দেখিয়ে নয়।২
দায়িত্ব আমাদেরকেনা থেকে শেখানো পর্যন্ত — এক জায়গা, এক নম্বর।৩
বাংলায়, WhatsApp-এনতুন অ্যাপ শিখতে হয় না, প্রতিদিন বাংলায় রিপোর্ট।নব্য পরিবার
নব্য স্মার্ট হোম সলিউশনস নব্য (NOBBYO)-এর একটি সিস্টার কনসার্ন। মাদার প্রতিষ্ঠান নব্য (NOBBYO) ঢাকায় নিবন্ধিত — প্রতিষ্ঠাতা ও সিইও মো. এরশাদুজ্জামান অন্তর। নব্য স্মার্ট হোম তার প্রথম সিস্টার কনসার্ন, নীলফামারী থেকে পরিচালিত — পরিচালনায় মোঃ রনি ইসলাম।
মাদার প্রতিষ্ঠান ব্র্যান্ডের মালিক; প্রযুক্তি প্ল্যাটফর্ম (ওয়েবসাইট, সলিউশন ফাইন্ডার, রিপোর্ট), ব্র্যান্ড ও সোর্সিংয়ে সহায়তা দেয়।
- মাদার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়
- প্লট-৬, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০
- মাদার প্রতিষ্ঠানের DBID
- ৮৫৪৪১৭১৪০
- সার্ভিস অফিস
- নীলফামারী সদর, নীলফামারী
- মাদার প্রতিষ্ঠানের ওয়েবসাইট
- nobbyo.com
রনির কথা
“আমি নীলফামারীর ছেলে, নিজেই আসব।”
ভিডিও আসছে — ততক্ষণ ছবিতে দেখুন
রনির কথা- মোঃ রনি ইসলাম · প্রতিষ্ঠাতা, নব্য স্মার্ট হোম
- নিজের ভাষায়, নিজের কথা
উদ্যোক্তা
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক
মোঃ রনি ইসলামকারিগরি শিক্ষায় হাতে-কলমে ভিত্তি, আর প্রায় ২ বছর মাঠপর্যায়ে স্মার্ট গ্যাজেট ও স্মার্ট হোম সলিউশনের কাজ। নীলফামারীর বাসিন্দা — নিজেই সাইটে গিয়ে চেকআপ ও ইনস্টল তদারকি করেন। অপারেশন, প্যাকেজ ও মাঠ-কার্যক্রমের দায়িত্বে।সহ-প্রতিষ্ঠাতা · প্রযুক্তি
মো. এরশাদুজ্জামান অন্তর২০১২ থেকে ডিজিটাল ও সফটওয়্যার খাতে; NextBangla Ltd.-এর প্রতিষ্ঠাতা। নব্যতে প্ল্যাটফর্ম — ওয়েবসাইট, সলিউশন ফাইন্ডার, রিপোর্ট — আর ব্র্যান্ড ও ডিজিটাল কৌশলের দায়িত্বে।কোথায় কাজ করি
প্রধান কার্যালয়: নীলফামারী সদর, নীলফামারী। বাড়িতে গিয়ে সেবা আপাতত নীলফামারী, সৈয়দপুর ও রংপুরে।